মালদা

জেলায় রক্তসংকট মেটাতে বিভিন্ন জেলার পাশাপাশি এদিন গাজোলেও অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির

মা মাটি মানুষের সরকারের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে শনিবার গাজোলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গাজোল ব্লক তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে এদিন এই শিবিরটির আয়োজন করা হয় গাজোলের একটি বেসরকারি লজে, উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্লান ভাদুরী, গাজোল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ, প্রাত্তন বিধায়ক শুশীল চন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার সহ জেলা ব্লক তৃণমূল নেতৃত্ব। জেলায় রক্ত সংকট মেটাতে বিভিন্ন  জেলার পাশা পাশি এদিন গাজোলেও রক্তদান শিবির হয়। এই শিবিরে এদিন প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন